Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি বিএনপির
Friday 31 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫

ঢাকা: যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে ট্রেনে আগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসটিতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এক বিবৃতিতে এ ঘটনায় শোক জানান বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস ট্র্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক হিংস্র নিষ্ঠুরতা। এই ঘটনায় ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। গত ২০১৪ ও ‘১৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদদপুষ্ট দুষ্কৃতিকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। আজকের ঘটনাসহ সম্প্রতি সেই মনুষ্যত্বহীন প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনার দ্বারা সেই পুরনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলন জনসমর্থিত হওয়ায় ক্ষমতাসীরা দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্ব পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। পৃথিবীর সব স্বৈরাচারই ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে থাকেন। আজকে দুষ্কৃতিকারীদের দ্বারা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে যে ধ্বংস ও বিপদের পথ উন্মোচন করা হলো তাতে দেশ ও জাতিকে এক গভীর খাদের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

রিজভী আরও বলেন, ‘এ ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। আমি বিএনপির পক্ষ থেকে অবিলম্বে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতদের নিহতেদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি।’

সারাবাংলা/এজেড/এনএস

বেনাপোল এক্সপ্রেস রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর