Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চুয়াডাঙ্গায় আখের সঙ্গে সাথীফসল চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় আখের সঙ্গে সাথীফসল চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৪:২৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের জীবননগর উপজেলার উথলী ইউনিটের অধীন আখচাষিদের নিয়ে আধুনিক প্রযুক্তিতে আখের সঙ্গে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার সময় উথলী বাসস্ট্যান্ড চত্বরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) আয়োজনে এবং আখের সঙ্গে সাথীফসল হিসাবে মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এই আয়োজন হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএসআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএসারআইয়ের মহাপরিচালক ড. মো. ওমর আলী।

এসময় তিনি বলেন, ‘আখের সাথে আমরা ভুট্টা, সরিষা, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ইত্যাদি চাষ করতে পারি। এতে করে চাষে লাভের পরিমাণ বেশি হবে। প্রতিবছর আখের দাম বাড়ানো সম্ভব নয়। পরিকল্পনা করে আখ চাষ করুন। তার সাথে সবজি-মসলা জাতীয় ফসল চাষ করুন। এতে নিশ্চিত অধিক লাভবান হওয়া যাবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআইয়ের কৃষি ও অর্থনীতি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, বিএসারআইয়ের মৃত্তিকা ও পুষ্টি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএসআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের ইনচার্জ মো.ওমর খৈয়ামসহ অনেকে।

বিজ্ঞাপন

৮০ জন আখচাষি মাঠ দিবসে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে নিয়ে উথলী ইউনিটের অধীন সাথী ফসলের মাঠ ঘুরে দেখেন বিএসারআইয়ের মহাপরিচালকসহ অতিথিরা।

সারাবাংলা/এমও

আখ কেরু অ্যান্ড কোম্পানি চুয়াডাঙ্গা মাঠ দিবস সাথীফসল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর