Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গাজার শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের চিঠি
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৬:১৮

ঢাকা: ফিলিস্তিনের গাজায় শিশুদের রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশনা এবং অনুমোদন সাপেক্ষে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের পক্ষ থেকে কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিমের স্বাক্ষরে ফিলিস্তিনের গাজায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে গত ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজার সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন (UNCRC) এর অনুচ্ছেদ ৩৮ (১) ও (৪) এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের ফলে গভীরভাবে উদ্বিগ্ন উক্ত পত্রে- ফিলিস্তিনের গাজার সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন (UNCRC) এর অনুচ্ছেদ ৩৮ (১) ও (৪) এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের ফলে গভীরভাবে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস।

তাই শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে গাজায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের সহিংসতা বন্ধ নিশ্চিত করতে অবিলম্বে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; শিশুদের জন্য একটি নিরাপদ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি উচ্চ-স্তরের কূটনৈতিক হস্তক্ষেপ শুরু করা; ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা, মনস্তাত্ত্বিক এবং যৌক্তিক সহায়তা প্রদানের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান করা এবং ইউএনসিআরসির সঙ্গে সামঞ্জস্য রেখে গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

পৃথিবীর সকল শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিতকরণে যেহেতু আমাদের সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতি বিধানকল্পে জাতিসংঘের সকল উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস বদ্ধ পরিকর বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

গাজা জাতিসংঘ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের চিঠি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর