Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১৪:০৭

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবির রিপোর্ট একপেশে এবং সরকারবিরোধী। তারা বিএনপির দালাল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, টিআইবি বিএনপির সুরে কথা বলে। ইতিহাস বলে তারা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। বিএনপির পক্ষে কথা বলে তারা। তাদের গবেষণার নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা নিয়ে কথা বলে কিছু প্রতিষ্ঠান আছে। ১০০ মানুষ মারা গেলে ৫০০ বানিয়ে দেয়। টিআইবি ও তাদের মতো। এই টিআইবি বলেছিল পদ্মাসেতু অসম্ভব। একইসঙ্গে সিপিডিও বলেছিল। মামলা করে সবকিছুর সমাধান হয় না। কিছু কথা বলা হয় পাবলিক পারসেপসনের জন্য। মামলা দিয়ে সবকিছু সমাধান হয় না, তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কথা বা তর্কের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

নির্বাচনি পরবর্তী সংহিতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে রনকৌশল থাকবেই। আমাদের দ্বন্দ্ব কোন্দল আছে, থাকবেই। সব দলেই আছে। রাজনীতিতে দ্বন্দ্ব থাকবেই। এসব নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। যেখানে যত সমস্যায় থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।

ওবায়দুল কাদের বলেন, সামনে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার এখনও পর্যন্ত সিদ্ধান্ত আছে। আওয়ামী লীগের বোর্ডে সভায় সবই সিদ্ধান্ত হবে।

৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন, বিরোধী দল হবে করা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে বিরোধী দল হবে কারা সংসদ চালু হলেই বুঝা যাবে।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, দোষারোপ নয়, দ্রব্যমূল্য নিয়ে বাস্তাবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ জন্য শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্য সকল ক্ষেত্রে মন্ত্রণালয়গুলো বাস্তবতার নিরিখে তাদের কর্মপরিকল্পনা তৈরি করছে।

৩০ জানুয়ারি বিএনপির হরতাল অবরোধের ডাক দিতে পারে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হরতাল অবরোধ এখন রাজনীতির মরচে ধরা হাতিয়ার।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

সারাবাংলা/এনআর/ইআ

ওবায়দুল কাদের টপ নিউজ টিআইবি রিপোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর