Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

সারাবাংলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪ ২২:৩১

অমর একুশে গ্রন্থমেলা তথা বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বইমেলার ভেতর ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ দায়িত্বরত থাকবেন। এ ছাড়াও সিসিটিভি দিয়ে মেলার ভেতর ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার।

বিজ্ঞাপন

রোববার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। সভায় তিনিই সভাপতিত্ব করেন।

আগামী ১ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ উদ্বোধন করবেন। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে বইমেলা।

ডিএমপি কমিশনার বলেন, প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মেলাকে কেন্দ্র করে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে জঙ্গিবাদ- মৌলবাদ, চুরি-ছিনতাই, অগ্নিকাণ্ড ও ট্রাফিক ব্যবস্থাপনা। নতুন আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে মেট্রোরেল। কারণ আমরা দেখেছি নাশকতাকারীরা মেট্রোরেলেও নাশকতা করার চেষ্টা করেছে।

বইমেলার জন্য নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, অনুষ্ঠানস্থল সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিক-নির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং ও মেলা প্রাঙ্গণ ড্রোন দ্বারা মনিটরিং করা হবে। সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বইমেলার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে বইমেলা ২০২৪-এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, গণপূর্ত অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, বাংলা একাডেমি, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, স্বাস্থ্য অধিদফতর, সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত দেন।

সমন্বয় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন, মহা. আশরাফুজ্জামান ও মো. আসাদুজ্জামান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান, বাংলা একাডেমির পরিচালক কে এম মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন ও সহসভাপতি শ্যামল পাল, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসসহ সরকারের সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।

সারাবাংলা/টিআর

অমর একুশে গ্রন্থমেলা টপ নিউজ ডিএমপি কমিশনার ডিএমপির সমন্বয় সভা বইমেলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর