Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ময়মনসিংহে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ১২:৫৯

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পিকআপ চালক হালুয়াঘাটের ঘোষবেড় গ্রামের কামরুল ইসলাম (২২), সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মিজানুর রহমান (৪৮)।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, মঙ্গলাবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে ফুলপুরগামী আলুবোঝাই একটি ট্রাক ও ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক কামরুল মিয়ার মৃত্যু হয়।

এসময় পিকআপের আরও ২ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন, বলে জানান ওসি।

সারাবাংলা/এমও

ট্রাক-পিকআপের সংঘর্ষ মৃত্যু ময়মনসিংহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর