Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে জলবায়ু অভিযোজন চুক্তি হবে’
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে জলবায়ু অভিযোজন চুক্তি হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৮:১৭

ঢাকা: আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে জলবায়ু অভিযোজন চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিব্শেমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে জলবায়ু অভিযোজন চুক্তি হবে। চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আশা করছি আগামী এক মাসের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করব। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও ফ্রান্সের রাষ্ট্রপতি দু’জনে মিলে সই করবেন বলে আমার ধারণা। ফ্রান্সের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে একটা জলবায়ু অভিযোজন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন।’

অপর এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘বায়ুরমান খারাপ পর্যায়ে চলে গেলে আমরা একটা অ্যালার্ট ইস্যু করতে চাই। জনসাধারণকে বলতে চাই, আজ আমাদের বায়ুর যে মান আছে সেটা স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ঝুঁকি। সুতরাং তাদের যদি জরুরি কাজ না থাকে তাহলে যেন ঘরের বাইরে না যায়।’

তিনি আরও বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকার আশেপাশে যে অবৈধ ইটভাটা আছে সেগুলো গুঁড়িয়ে দিচ্ছি। আগামীকাল আমরা ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করব। সেখানে এসব বিষয়ে বিস্তারিত থাকবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের অংশীদারিত্ব গভীর ও দৃঢ়। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত বিষয়, জাতীয় জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন প্রভৃতি কার্যক্রমে দুই দেশ একযোগে কাজ করবে।’

এ সময় অন্যান্যের মধ্যে ফরাসি দূতাবাস ঢাকার ফার্স্ট কাউন্সেলর এবং ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেন ডি কেরড্রেল, অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন দেউর, বাংলাদেশে এএফডি কান্ট্রি ডিরেক্টরের ডেপুটি সিসিলিয়া কর্টেস উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

অভিযোজন চুক্তি জলবায়ু টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর