Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
পিকআপের ধাক্কা ভ্যানে, ৪ পুলিশ সদস্য আহত
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপের ধাক্কা ভ্যানে, ৪ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের একটি টহল ভ্যানে পিকআপের ধাক্কায় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত চার পুলিশ সদস্য হলেন—পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক আজিজুল হক, কনস্টেবল নজরুল ইসলাম, মশিউর রহমান এবং সুজন খান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা সারাবাংলাকে জানান, রাতে পুলিশের একটি টহল টিম পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় ডিউটি করার সময় তাদের গাড়িকে মরিচবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। দুর্ঘটনায় আমাদের চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারমধ্যে দুইজনের অবস্থা বেশি গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালেটি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে শিগগিরই গ্রেফতার করা হবে।

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর