Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
খুলনা প্রিন্টিংয়ের অস্বাভাবিক লেনদেন তদন্তের নির্দেশ
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা প্রিন্টিংয়ের অস্বাভাবিক লেনদেন তদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫০

ঢাকা: পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং মাত্রাতিরিক্ত শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ নির্দেশ দেওয়া হয়েছে।

পুঁজিবাজারসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় উৎপাদন দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। তারপরও কোম্পানিটির শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে গত রোববার (৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির বর্তমান পরিস্থিতি জানার জন্য কারখানা পরিদর্শন করেছে ডিএসইর পরিদর্শক দল। পরিদর্শনে তারা কারখানাটি বন্ধ পেয়েছে। এ খবর প্রকাশের পরও কোম্পানিটির শেয়ারের দামের উল্লম্ফন থামেনি। এরই ধরাবাহিকতায় কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া এবং হঠাৎ পরিমাণে অনেক বেশি শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এ বছরের ২ জানুয়ারি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম ছিল ২৬ টাকা। মাসখানেক পর গত ৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৫৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ২ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্ষন্ত ২৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি— ৩০ টাকা ৮০ পয়সা বা ১১৮ দশমিক ৪৬ শতাংশ।

বাজার বিশ্লেষণে আরও দেখা যায়, ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৪৬ লাখ ৫৫ হাজার ৮৭১ টাকা। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেনর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৬১ হাজার ১৯২ টাকায়। কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভিকভাবে বেড়ে যাওয়া এবং হঠাৎ অনেক বেশি শেয়ার লেনদেন বিএসইসির সার্ভিল্যান্স বিভাগের নজরে এসেছে।

বিজ্ঞাপন

ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও) পাঠানো চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম ও পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। দেখা যাচ্ছে যে কোম্পানিটির শেয়ার গত ২ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ২৬ টাকা থেকে ১১৮ শতাংশেরও বেশি বেড়ে ৫৬ টাকা ৮০ পয়সা হয়েছে। এ সময়ের মধ্যে কোম্পানিটি সাম্প্রতিক অস্বাভাবিক মূল্য ও শেয়ারের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত কোনো মূল্য-সংবেদনশীল তথ্যও প্রকাশ করেনি।

এ পরিস্থিতিতে ডিএসইকে কোম্পানিটির শেয়ারের লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দিয়ে বিএসইসি চিঠিতে লিখেছে, চিঠি জারির তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে বিএসইসির কাছে প্রতিবেদন দাখিল করতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর

অস্বাভাবিক শেয়ার লেনদেন খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ডিএসই বিএসইসি শেয়ার লেনদেন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর