Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধে ফের ভাঙন
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধে ফের ভাঙন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৩

বাগেরহাট: শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। নতুন করে আরও প্রায় ৫০০ ফুট (১৫০ মিটার) পরিমান মূল বেড়িবাঁধের নিচের গাইড ওয়াল বলেশ্বর নদে বিলীন হয়ে গেছে। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বাঁধের ওপরের অংশের সিসি ব্লক ধসে নদীতে নেমে যেতে শুরু করে।

এর আগে গত বছরের ১৭ ও ১৮ অক্টোর একই এলাকায় আশার আলো মসজিদ থেকে ডিএস-৭ স্লুইস গেট পর্যন্ত প্রায় ৫০ মিটার গইড ওয়ালসহ বাঁধ দীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনকবলিত ওই অংশে বাঁধ বাস্তবায়নকারী প্রতিষ্ঠার উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) মাধ্যমে জরুরি ভিত্তিতে (ইমার্জেন্সি প্রটেকশন) জিও ব্যাগে বালু ভরে তা ডাম্পিং করা হয়। কিন্তু ওই জিও ব্যাগ ডাম্পিংয়ে ভাঙন সাময়িক রোধ করা গেলেও বর্ষা মৌসুমে সেখানে আবারও ভাঙনের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন রাজিব বলেন, ‘বাঁধ নির্মাণের আগে আমরা বারবার বলেছি নদীন শাসন করতে। কিন্তু কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। পানি উন্নয়ন বোর্ডের কাছে বাঁধ হস্তান্তর করে সিইআইপি কর্তৃপক্ষ চলে গেছে। অথচ এখন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আমাদের। ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের জানানো হবে।’

বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মুহাম্মদ আল বিরুনী বলেন, ‘নতুন করে ভাঙনের বিষয়টি জানা নেই। এব্যাপারে খোঁজ নিয়ে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

বেড়িবাঁধ শরণখোলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর