Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
মুক্তিপণ পেয়েও মাদরাসা ছাত্রকে হত্যা, র‌্যাবের হাতে গ্রেফতার
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিপণ পেয়েও মাদরাসা ছাত্রকে হত্যা, র‌্যাবের হাতে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০১

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদরাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণ করার পরে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। কিন্তু মুক্তিপণ পাওয়ার পরেও তাওহীদকে হত্যা করা হয়। এই ঘটনায় মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মকবুল হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

র‍্যাব জানায়, মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। ভিকটিমের পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করত। কিছুদিন আগে ভিকটিমের বাসায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিবারিক সুসম্পর্ক গড়ে ওঠে তার। ভিকটিম তাওহীদের বাবা একজন প্রবাসী হওয়ায় মুক্তিপণের আশায় নানা কৌশল অবলম্বন করে হত্যাকারী।

খন্দকার আল মঈন বলেন,  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার রসুলপুর জামিআ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে অধ্যয়নরত মাদরাসাছাত্র তাওহীদ ইসলাম গত শনিবার দিবাগত রাতে নিখোঁজ হয়। পরে ভিকটিমের পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওইদিন রাতেই অজ্ঞাত একজন ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানায়, সে তাওহীদকে অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করে। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) ভিকটিমের মা তার ছেলেকে উদ্ধারে র‍্যাবের কাছেও অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, মাদরাসা ছাত্রকে অপহরণের পর হত্যার করে সেপ্টিক ট্যাংকে লাশ গুম করে মকবুল। পরে মুক্তিপণ দাবি করে সে। এ ঘটনায় অভিযান চালিয়ে পোস্তগোলা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে হত্যাকারী মকবুল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার করা হয় মুক্তিপণের ২ লাখ ৯০ হাজার টাকা।

কমান্ডার মঈন বলেন, ‘প্রাথমিকভাবে মকবুলের আগের কোনো অপরাধের তথ্য পায়নি র‍্যাব। তবে এই ধরনের অপরাধের ধরন দেখে আমরা ধারণা করছি তার আগের অপরাধের ইতিহাস থাকতে পারে। এটি মামলার বিস্তারিত তদন্তে উঠে আসবে বলে আশা করি। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।’

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ মুক্তিপণ র‌্যাবের হাতে গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর