Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
প্রধানমন্ত্রীর সহায়তা চান রুগ্নশিল্পের মালিকরা
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সহায়তা চান রুগ্নশিল্পের মালিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৮

ঢাকা: শিল্প মন্ত্রণালয় চিহ্নিত রুগ্ন শিল্পগুলোতে সরকার ঘোষিত এক্সিট সুবিধা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন রুগ্নশিল্পের মালিকরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত রুগ্নশিল্পের পুনর্বাসন সংক্রান্ত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় শিল্প মালিকরা এ সহায়তা চান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রুগ্নশিল্পের পুনর্বাসন ও দায়দেনা নিষ্পত্তির জন্য ২০০৯ সালে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে। পরে টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী, কারখানার দায়দেনা অবসায়ন প্রকল্পে সরকার সার্কুলার জারি করেছে। কিন্তু ব্যাংকের অসহযোগিতার কারণে এক্সিট নিতে পারছেন না বলে অভিযোগ করেন এসব শিল্প খাতের সংশ্লিষ্টরা।

তারা বলেন, এসব শিল্প রুগ্ন হলেও ব্যাংকগুলো মালিকদের খেলাপি দেখিয়ে অর্থঋণ আদালতে মামলা করেছে। এতে নতুন ব্যবসায়িক উদ্যোগও গ্রহণ করতে পারছেন না তারা। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা চাচ্ছেন রুগ্নশিল্পের মালিকরা।

কমিটির চেয়ারম্যান ছাদেক উল্ল্যাহ চৌধুরী জানান, রুগ্নশিল্পের পুনর্বাসনের জন্য ১৯৯৮ সালে মুন্সেফ কমিটি গঠিত হয়েছিল। রুগ্নশিল্প পুনর্বাসনে ১০০ কোটি টাকার তহিবল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে এ সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে ২০০৮ সালে এফবিসিসিআইয়ের উদ্যোগে নতুন করে রুগ্নশিল্পের ডাটাবেজ তৈরি হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে যোগ ‍দিয়ে রুগ্নশিল্পের এক্সিট সুবিধা বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

কমিটির ডিরেক্টর ইনচার্জ রেজাউল করিম রেজনু বলেন, ইজ অব ডুয়িং বিজনেসের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু রুগ্নশিল্পগুলোর মালিকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সভায় এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, পরিচালক আবু মোতালেব, হাফেজ হাজী হারুন অর রশিদ, কাওসার আহমেদ, সাবেক পরিচালক নাজিবুর রহমান, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এফবিসিসিআই রুগ্নশিল্প

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর