Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
পুঁজিবাজার নিরীক্ষায় চমকপ্রদ তথ্য বের হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার নিরীক্ষায় চমকপ্রদ তথ্য বের হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৯

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে নিরীক্ষার পাশাপাশি বিরতণকৃত লভ্যাংশ বা ডিভিডেন্ট সঠিকভাবে বণ্টন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই বিশেষ নিরীক্ষা করতে গিয়ে চমকপ্রদ সব তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টি পারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আবদুল হালিম ও ড. রুমানা ইসলাম, নির্বাহী পরিচালক সাইফুর রহমান, রেজাউল করিম, সিএমজেএফের বিদায় সভাপতি জিয়াউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, লোকবলের অভাব থাকলেও কোম্পানিগুলোতে অডিট কার্যক্রম চালাচ্ছে বিএসইসি। গত তিন দশকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের ঘোষিত লভ্যাংশ ঠিকভাবে বিতরণ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই নিরীক্ষায় চমকপ্রদ সব তথ্য বের হয়ে আসছে। এসব ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা আপনাদের সবদিক থেকে সহযোগিতা করার চেষ্টা করি। সিএমজেএফের কাজকে কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা দিতে চেষ্টা করব। আপনারা অনুসন্ধানী হলে আমাদেরই লাভ।

বিজ্ঞাপন

বিএসইসিতে সাংবাদিক প্রবেশাধিকারে বাধার বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের সিকিউরিটিজ এক্সচেঞ্জে কেউ ঢুকতে পারে কি না, দেখবেন। আমরা কমিশন আসার পর থেকেই আপনাদের (সাংবাদিক) আমাদের চোখ-কান-নাক হিসেবে দেখি। আপনাদের বন্ধু মনে করি আমরা। আপনারা যেন ভালো করতে পারেন, এগুলো আমরা সব দেখছি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, কোনো বিষয়ের উদ্বেগ হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দিই। এখন ফেসবুক পেজেও আমরা তাৎক্ষণিক সবকিছু জানিয়ে দিই। আমরা ডিজিটালাইজেশনে অনেক জোর দিয়েছি।

ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বিএসইসির এই কর্মকর্তা বলেন, আমরা আরও অনেক ধরনের কাজ করছি। চেষ্টা করবেন তথ্যগুলো এমনভাবে প্রকাশ করতে যেন মার্কেটটা স্ট্যাবল রাখা যায়। মার্কেট যেন পজিটিভ থাকে। মার্কেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এমন কিছু করবেন না।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, সিএমজেএফের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গাঢ় ও বন্ধুত্বপূর্ণ। সিএমজেএফের আজকের যে অবস্থা, এতে বিএসইসিরও ভূমিকা রয়েছে। আমরা সবসময় সিএমজেএফের প্লাটফর্মের জন্য কাজ করেছি। আমরা চাই গঠনমূলক সাংবাদিকতা। আমরা এমন কোনো নিউজ করব না, যেটাতে পুঁজিবাজারের ক্ষতি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া। ছবি: সারাবাংলা

সাইফুর রহমান আরও বলেন, ৭৮টি কোম্পানি যে জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এটি একটি গুজব। এগুলো আসলেই যাচ্ছে কি না, জেনেশুনে নিউজ করতে হবে। আপনাদের লেখনী যেন বিবেচনাপ্রসূত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটা নিউজ পেলেই করে দেওয়া যায়। কিন্তু তাতে মার্কেটের ওপর কী প্রভাব পড়বে, সেদিকে খেয়াল রাখা দরকার। সমালোচনা অবশ্যই হবে, তবে সেটি যেন অবশ্যই গঠনমূলক ও বাস্তবিক হয়।

সিএমজেএফের বিদায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, এটি খুবই ভালোলাগার একটি দিন। খুব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। সিএমজেএফে ইন্টারনাল অডিট হয়। এর মাধ্যমে আমরা গুড গভর্ন্যান্স পালন করে থাকি। সিএমজেএফের কাজ হলো কীভাবে সাংবাদিকদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়া যায়, তা নিশ্চিত করা। সিএমজেএফ নানামুখী প্রশিক্ষণ দিচ্ছে সাংবাদিকদের। আমাদের সদস্যদের যেন বিএসইসিতে অ্যাকসেস আরও ভালো হয়, এটাও অনুরোধ করব।

পুঁজিবাজারের টেকসই উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিতে অবদান বাড়াতে অনুষ্ঠানে বিএসইসির সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন সিএমজেএফের নতুন নেতৃত্ব। নবনির্বাচিত সভাপতি গোলাম সামদানী ভূইয়া বলেন, সঠিক নিউজের জন্য প্রয়োজন সঠিক তথ্য। সাংবাদিকরা বলেছেন, আমরা বিএসইসিতে প্রবেশ করতে পারছি না। আমরা সাংবাদিকরা যেন নির্বিঘ্নে বিএসইসি প্রবেশ করতে পারি, এই সহযোগিতা চাই।

গোলাম সামদানী আরও বলেন, কমিশনে প্রবেশ করে কেউ যেন তথ্য পেতে বাধা না পায়, এ বিষয়েও আমরা সহযোগিতা চাই। কেউ তথ্য দিতে না চাইলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। তবে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশাধিকার অবাধ করতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ পুঁজিবাজার বিএসইসি বিএসইসি চেয়ারম্যান সিএমজেএফ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর