Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘গাজা নিয়ে এতো জোরালো বক্তব্য আগে কোনো নেতা দিতে পারেননি’
Sunday 18 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গাজা নিয়ে এতো জোরালো বক্তব্য আগে কোনো নেতা দিতে পারেননি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৩

ঢাকা: ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী কূটনীতি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতো জোরালো বক্তব্যের দুঃসাহস আগে কোনো নেতা দেখাতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ ও বক্তব্যে অংশ নেওয়া বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। এতো জোরালো বক্তব্যের দুঃসাহস আগে কোনো নেতা দেখাতে পারেননি। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’- এখানে শেখ হাসিনার সাহসী কূটনীতিই দেখলাম।

বিজ্ঞাপন

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলে, ‘বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে সমালোচনামুখরও ছিল বহির্বিশ্বের একটা অংশ। তারপরও আজকে এই সংকটে সিকিউরিটির মতো সেনসেটিভ ইস্যুতে নিমন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশ করা, বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে। সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। এতো জোরালো বক্তব্যের দুঃসাহস আগে কোনো নেতা দেখাতে পারেননি। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’— এখানে শেখ হাসিনার সাহসী কূটনীতিই দেখলাম।’

বিজ্ঞাপন

দেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে আওয়ামী লীগ আঘাত করেছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। এটা হচ্ছে পাগলের অসংলগ্ন প্রলাপ। বিএনপি রাজনীতিতে মিথ্যাচার চিরজীবনই। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারের ধারাবাহিকতা।’

দ্রব্যমূল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ— বিএনপির এমন অভিযোগ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের এখন আর কিছু নেই। জনগণ নেই, তাদের কর্মীরাও নেই। এখন কিছু না কিছু তো জনগণ ও কর্মীদের সামনে বলতে হবে। এজন্য তারা কথামালার চাতুরি করছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছুকিছু অন্যের দাম কমতির দিকে। বাজার ওঠানামা চিরদিনই আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে। সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করছি।’

মিয়ানমার সীমান্তে উত্তেজনায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা জাগ্রত। মিয়ানমারে বিরাজমান অস্থিরতার ফলে সীমান্তে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে, হতে পারে। কাজেই এই বিষয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রস্তুতি আছে।’

গোয়েন্দা সংস্থা দিয়ে জাতীয় পার্টিকে ভাঙা হচ্ছে— বিএনপি এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা বলেন, ‘জাতীয় পার্টি সংসদে বিরোধী দল গঠন করেছে। এর বাইরে জাতীয় পার্টির নামে কোনো ভাগ সৃষ্টি করলে, সেটা তাদের নিজেদের ব্যাপার। এতে সংসদে থাকা জাতীয় পার্টির কেউ নেই। জাতীয় সংসদে যারা বিরোধী দল তারা সংসদ সদস্য। এর বাইরে যারা করছেন তারা কেউ সংসদ সদস্য নন। কাজেই এ নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই।’

ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন। ইটের ভাটা বন্ধ করা একটা বড় কাজ।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্টপ জেনোসাইড ইন গাজা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর