Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
প্রবীণ আ.লীগ নেতা জহুর আহমেদ মারা গেছেন, শিক্ষামন্ত্রীর শোক
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবীণ আ.লীগ নেতা জহুর আহমেদ মারা গেছেন, শিক্ষামন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ মারা গেছেন। প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আওয়ামী লীগ নেতারা গভীর শোক জানিয়েছেন।

নগর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জহুর আহমেদ। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

জহুর আহমেদের মৃত্যুতে দেওয়া শোকবার্তায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘হাজী জহুর আহমেদ দলের দুঃসময়ে সব আন্দোলন-সংগ্রামে অগ্র সেনানী ছিলেন। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা দলের একজন পরীক্ষিত নেতাকে হারালাম।’

এ ছাড়া তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, প্রয়াতের জানাজা শনিবার বিকেলে নগরীর আগ্রাবাদে বহুতল কলোনি মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে শরিকদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রয়াত জননেতা হাজী জহুর আহমেদ একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে আওয়ামী লীগের কঠিন সময়গুলোতে সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক ছিল আন্তরিক। তাই তিনি সকল স্তরের নেতাকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেনসহ দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। এরপর নগরীর ফকিরহাটে পারিবারিক কবরস্থানে জহুর আহমেদকে দাফন করা হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

জহুর আহমেদ শিক্ষামন্ত্রী শোক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর