Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সূচকের পতন, কমেছে লেনদেন
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের পতন, কমেছে লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০২

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.৩২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ডিএসইতে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির।

ডিএসইতে এদিন মোট ৮০৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৪০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৪২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৫০ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৩২ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪৫.৭৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন সূচকের পতন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর