Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
হিজাব না পরায় ৯ ছাত্রীর চুল কাটলেন শিক্ষক
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজাব না পরায় ৯ ছাত্রীর চুল কাটলেন শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২১

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় ৯ জন ছাত্রীর চুল কেটে দিয়েছেন এক শিক্ষকা। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার রাজানগরের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম রুনিয়া সরকার। তিনি ওই স্কুলের বিজ্ঞান পড়ান।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিয়া ফরিদ আহম্মেদ।

তিনি বলেন, ‘সপ্তম শ্রেণির জীববিজ্ঞান ক্লাসে ঘটনাটি ঘটেছে। হিজাব ও ওড়না না পরায় ভয় দেখানোর জন্য বায়োলজির শিক্ষক রুনিয়া সরকার ৯ জন ছাত্রীর চুল অল্প কিছুটা কেটে দেন।’

মিয়া ফরিদ আহম্মেদ আরও বলেন, ‘শিক্ষক অন্যায় করেছেন। আমি ঘটনার সময় বিদ্যালয়ে ছিলাম না, পরে জেনেছি। বৃহস্পতিবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ বলেন, ‘আমি ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। আগামীকাল ওই স্কুলে গিয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নেব।

তবে অভিযুক্ত শিক্ষক রুমিয়া সরকারের মোবাইলে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

সারাবাংলা/এনএস

টপ নিউজ সিরাজদিখান উপজেলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর