Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
হিজাব না পরায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়া শিক্ষক বরখাস্ত
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজাব না পরায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়া শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হিজাব না পরে স্কুলে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষক রুমিয়া সরকার।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

এদিকে মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলায় হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় ছাত্রীদের চুল কেটে দিয়েছেন শিক্ষক রুমিয়া সরকার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার রাজানগরের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। সপ্তম শ্রেণীর ক্লাস চলাকালে ঘটনাটি ঘটেছে। এ সময় ৯ ছাত্রীর চুল কেটে নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: হিজাব না পরায় ৯ ছাত্রীর চুল কাটলেন শিক্ষিক

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সে সকল ছাত্রীদের মাথার চুল কেটে দেওয়া হয়েছে তাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন ও স্কুল ব্যবস্থাপনা কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িকভাবে দরখাস্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

সারাবাংলা/ইআ

চুল কেটে দেওয়া শিক্ষক টপ নিউজ শিক্ষক বরখাস্ত সিরাজদিখান উপজেলা হিজাব না পরায়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর