Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
শপথ নিলেন ৭ প্রতিমন্ত্রী
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন ৭ প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১৯:৫৪

ঢাকা: টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া নতুন ৭ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তারা।

বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতির নির্দেশক্রমে শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদে নতুন সাত প্রতিমন্ত্রী হলেন মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান এবং বেগম নাহিদ ইজাহার খান।

এরআগে, গত ১১ জানুয়ারি টানা চতুর্থ বার প্রধানমন্ত্রীর শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি এখন বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী। ওই দিনই শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ২২৩টি আসনে বিজয়ী হয়েছে নৌকা। জোট শরিকরাও নৌকা প্রতীকে নির্বাচন করে দুটি আসন পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসন পেয়েছেন।

আলোচনা ছিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের শপথ হয়েছে গত বুধবার।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ টপ নিউজ প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর