Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
সিপিবির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সমাবেশ ও লাল পতাকা মিছিল
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিবির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সমাবেশ ও লাল পতাকা মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ০৮:৫৬

ঢাকা: আজ বুধবার, ৬ মার্চ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ জনপদের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সাত দশকেরও বেশি সময় ধরে লড়াই-সংগ্রাম করে যাচ্ছে দলটি।

বিংশ শতাব্দীর বিশের দশকে গড়ে ওঠা ভারতের কমিউনিস্ট পার্টির ধারাবাহিকতায় দেশভাগের পর ১৯৪৮ সালে গড়ে ওঠে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, যা পরে সিপিবি নাম নেয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল ৪টায় পার্টির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। এ ছাড়া সারাদেশে পার্টির পতাকা উত্তোলন, সমাবেশ-র‌্যালি-মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হবে।

১৯৪৮ সালের ৬ মার্চ পার্টির দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একইসঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির ৪র্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে। তখন থেকে ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে গ্রহণ করা হয়।

পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর কমিউনিস্ট কর্মীদের ওপর হত্যা, নির্যাতন, জেল-জুলুম-হুলিয়ার খড়্‌গ নেমে আসে। হাজার হাজার কমিউনিস্টকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। তা সত্ত্বেও তেভাগা, নানকার, টংকসহ নানা কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের পাশাপাশি ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করেছেন। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর খাপড়া ওয়ার্ড কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পুলিশ গুলি চালালে সাতজন কমরেড শহিদ হন।

বিজ্ঞাপন

নিষিদ্ধ থাকা সত্ত্বেও ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সংগঠনে কমিউনিস্ট পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটনে পার্টির পরিকল্পনা, সিদ্ধান্ত ও অংশগ্রহণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্ব পাকিস্তানের শুরু থেকেই শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কমিউনিস্টরা তীব্র গণআন্দোলন গড়ে তোলেন।

এ দেশের ঐতিহ্যবাহী গণসংগঠনগুলো প্রতিষ্ঠার পেছনে কমিউনিস্ট পার্টির ভূমিকাই মুখ্য। ন্যাপ-ছাত্র ইউনিয়ন-গেরিলা বাহিনী গঠনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ১১ ডিসেম্বর বেতিয়ারাতে মুখোমুখি লড়াইয়ে পার্টির কর্মী ও ছাত্রনেতাসহ ৯ জন শহিদ হন।

পার্টির নেতাকর্মীরা বলছেন, স্বাধীন বাংলাদেশেও নানা নিপীড়ন সহ্য করে পার্টি তার ভূমিকা পালন করে এগুচ্ছে। ২০০১ সালে ঢাকার পল্টন ময়দানে সিপিবির লাখো মানুষের সমাবেশে বোমা হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘসময় নিষিদ্ধ থাকা, নেতাদের জেল-জুলুম-আত্মগোপনে থাকার পরও ভাষা আন্দোলনসহ দীর্ঘদিনের গণসংগ্রামে এবং মুক্তিযুদ্ধে সিপিবির ভূমিকা বিশেষ মর্যাদার ও অনেক বিষয় মৌলিক প্রভাব সৃষ্টিকারী। বর্তমান আওয়ামী দুঃশাসন-দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বাম বিকল্প গড়ে তুলতে সিপিবি সাহস ও দৃঢ়তার সঙ্গে সংগ্রাম করে চলেছে।

বিজ্ঞাপন

সিপিবি বর্তমানে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারসহ দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কঠিন ও জটিল পথ পরিক্রমায় নানামুখী তৎপরতায় সিপিবি তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশ ও জাতির কাঙ্ক্ষিত মুক্তির জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে সিপিবি কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন পার্টির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বাণীতে দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি নেতারা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিবৃতিতে সিপিবি নেতারা অতীতে ও বর্তমানে নানাভাবে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তারা যথাযোগ্য মর্যাদায় ৬ মার্চ সারাদেশে পতাকা উত্তোলন, দলীয় সমাবেশ-র‌্যালি এবং নানা কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সারাদেশে পার্টির সব কমিটি ও শাখার প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

কমিউনিস্ট পার্টি টপ নিউজ টপ নিনুজ সিপিবি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর