Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ১৬:১৯

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ঈদগাহ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল পৌণে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আক্তার হোসেন ঢালী (৬৫)। তিনি উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পৌণে ১২টার দিকে গজারিয়ার ভবেরচর ঈদগাহ এলাকায় কুমিল্লা যাওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আক্তার হোসেন ঢালী মারা যান।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আলী আজগর বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ মো. হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে চালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ

মুন্সীগঞ্জ মোটরসাইকেল চালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর