Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসীন বাহার
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসীন বাহার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৯:১৮

কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রের শূন্য পদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তাহসীন বাহার। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনিই কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কুকে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে হারিয়ে নতুন মেয়র নির্বাচিত হলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ঘোষিত ফল বলছে, ১০৫টি কেন্দ্রে সূচনা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। আর তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট । এছাড়া হাতি প্রতীকে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন নূর উর মাহমুদ তানিম। নির্বাচনে মোট ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫টি। শতকরা হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞাপন

শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুলের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন কুসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

ভোটের চূড়ান্ত এই ফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহসীন বাহার বলেন, ‘এই জয় জনগণের জয়। কুমিল্লায় সাধারণ জনগণের জয়।’

এর আগে, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এদিন ১০৫ কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিল তাহসীন বাহার।

প্রসঙ্গত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহারের এটিই প্রথম কোনো স্থানীয় সরকার নির্বাচন। সেই হিসাবে প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এই নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

কুমিল্লা সিটি নির্বাচন তাহসীন বাহার সূচনা প্রথম নারী মেয়র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর