Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ: হুইপ মাশরাফী
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ: হুইপ মাশরাফী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৮:২৮

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘পুলিশ জনগণের বন্ধু। প্রতিটি ক্রাইসিস মূহূর্তে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে।’

বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাশরাফী এ সব কথা বলেন। শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। দেশ-মাতৃকার জন্য অনন্য অবদানে আমি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। পুলিশের যে কোনো ভালো কাজে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

দিবসটি পালন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বেলা ১১টায় পুলিশ লাইনস এ স্থাপিত পুলিশ মেমোরিয়াল মনুমেন্টে নিহত পুলিশ সদস্যদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে সেখানে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এখানে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে নিহত জেলার ২৪ জন পুলিশ সদস্য’র পরিবারের সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

আইনশৃঙ্খলা রক্ষা আওয়ামী লীগ টপ নিউজ নড়াইল পুলিশ মাশরাফী বিন মোর্ত্তজা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর