Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
হাইকোর্টের আদেশ স্থগিত, রমজানে স্কুল খোলা থাকবে
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের আদেশ স্থগিত, রমজানে স্কুল খোলা থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ১২:৪৭

ঢাকা: পবিত্র রমজানে প্রাথমিক বিদ্যালয় ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে রমজানে স্কুল খোলা রাখতে সরকারের জারি করা আদেশ বহাল থাকবে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফায়েজ।

এর আগে, সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা থাকবে সরকারের এমন সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

রাষ্ট্রপক্ষের আপিল আবেদনটি মঙ্গলবার (১২ মার্চ) শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

সোমবার (১১ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি সাইফুল আলম। অপর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফায়েজ।

এর আগে , রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে রোববার (১০ মার্চ) বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

রুলে রমজান মাসের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় এবং রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফায়েজ ও আইনজীবী মাহমুদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

আদেশের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফায়েজ বলেছিলেন, আসন্ন রমজান মাসে প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় প্রথম ১৫ দিন খোলা রাখার জন্য গত ৮ ফেব্রুয়ারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন। পাশাপাশি রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে, গত সপ্তাহে আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজারের রোটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আহমাদ সারাহ মাহবুবা চৌধুরীর বাবা শফিউর রহমান চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

রমজান রমজানে স্কুল খোলা হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর