Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নাবিকদের উদ্ধারে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে: পররাষ্ট্রমন্ত্রী
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাবিকদের উদ্ধারে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ২২:৩৯

জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ ও এতে জিম্মি হয়ে পড়া নাবিকদের উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ ও নাবিকদের বিপন্মুক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- উপকূল এখনো ১৭০ নটিক্যাল মাইল দূরে, যোগাযোগের অপেক্ষায় মালিকপক্ষ

মন্ত্রী জানান, জলদস্যুদের সাথে কোনো ‘ফরমাল যোগাযোগ’ স্থাপিত হয়নি। দ্বিতীয় একটি পক্ষের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং মন্ত্রিপরিষদ সভায় এটি অনানুষ্ঠানিকভাবে আলোচিত হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এটি নিয়ে তৎপর রয়েছে। এর আগেও একই কোম্পানির একটি জাহাজ জলদস্যুরা নিয়ন্ত্রণে নিয়েছিল। তিন মাস পর সেই জাহাজ ও ক্রুদের উদ্ধার করা হয়েছিল।

মন্ত্রী বলেন, কুয়ালালামপুরে পাইরেসি রিপোর্টিং সেন্টার, নয়াদিল্লীতে ইন্ডিয়ান ফিউশন সেন্টার, যুক্তরাজ্য মারিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) এবং এশিয়ায় দস্যুতা ও সশস্ত্র ডাকাতি প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা চুক্তির আওতায় সিঙ্গাপুরে অবস্থিত দফতরকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলে চলাচলরত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের জাহাজগুলোকেও বাংলাদেশের জাহাজটির অবস্থা রিপোর্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্যিক প্রতিষ্ঠান কেএসআরএম কোম্পানির মোজাম্বিক থেকে দুবাইগামী জাহাজ এমভি আবদুল্লাহ দখলে নেয়। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিককে বন্দি করে তারা।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সারাবাংলা

এদিকে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘ভবিষ্যৎ সমৃদ্ধি: স্মার্ট বাংলাদেশ গড়তে নারীর জন্য বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে যোগ দেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বস্তুগত উন্নয়নের পাশাপাশি জাতির আত্মিক উন্নয়নেও নিবেদিত। আর এ জন্য নারীর আত্মিক উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক, কারিগরি, ডিজিটাল উন্নয়নও প্রয়োজন।

এই সরকার নারীবান্ধব উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের মন্ত্রিসভায় সর্বোচ্চসংখ্যক নারী। এ ছাড়া ডিসি, এসপি, ইউএনও পদে আজ অনেক নারী সারাদেশে কর্মরত, যা দুই দশক আগেও কেউ ভাবেনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের প্রেসিডেন্ট নাসিম ফিরদাউস।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/টিআর

এমভি আব্দুল্লাহ জলদস্যু জাহাজ উদ্ধার জিম্মি জাহাজ জিম্মি নাবিক টপ নিউজ ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী সোমালিয়ান জলদস্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর