Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
যশোরে ৪ কোটি টাকার সোনাসহ আটক ২
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৪ কোটি টাকার সোনাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১৯:২৯

যশোর: যশোরে ৩২ পিস সোনার বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালায়।

এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো সোনার তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ যশোর সোনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর