Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষক সাহেদ ইমন বহিষ্কার
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষক সাহেদ ইমন বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ২১:১৮

ঢাকা: যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বিজ্ঞাপন

উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের দেওয়া প্রতিবেদনে শিক্ষক আবু শাহেদ ইমনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আজকের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি উপাচার্য হয়ে আসার পর আরেকটি তদন্ত বোর্ড গঠন করে দিয়েছি। আশা করি, শিগগিরই সেই প্রতিবেদনও আমরা হাতে পাব।’

অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘ওই বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম তাকে বিভিন্নভাবে অসহযোগিতা করেছে, তারও সত্যতা পাওয়া গেছে। তাকেও চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বিগত পরীক্ষাগুলো নেওয়া হবে।’

উল্লেখ্য, ১৮ মার্চ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হত্যারসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে অভিযোগ দেন এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

জীবনের নিরাপত্তা চেয়ে ওই বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এরপর ১৯ মার্চ একই অভিযোগে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে আবেদন করেন এই শিক্ষার্থী।

জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের এই ছাত্রী আবেদনে জানান, ২০২১ সালের ডিসেম্বরে উপাচার্যের কাছে বিচার চেয়ে আবেদন করে তিনি এখনও বিচার পাননি। তার বিভাগের অভিযুক্ত শিক্ষক তাকে যৌন নিপীড়ন করেন। ওই শিক্ষকের সমর্থনে বিভাগের চেয়ারম্যান তাকে স্নাতক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করিয়েছেন।

সারাবাংলা/একে

ইমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর