Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাংবাদিক সাব্বিরের ওপর হামলায় বনানী থানায় মামলা
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক সাব্বিরের ওপর হামলায় বনানী থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১২:২০

ঢাকা: দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সাংবাদিক সাব্বির আহমেদের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় এক নম্বর আসামি এস এম ইমরুল রুদ্র (২২)। তিনি তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলে থাকেন। হামলার ঘটনায় তাকে কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে ইতোমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

অন্য দুই আসামি হলেন- সাইফুল নিজাম কায়সার (২৩) ও রাহুল (২২)। তারাও একই হলে থাকেন।

মামলার এজহারে বলা হয়েছে, সাব্বির আহমেদ সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমানে দৈনিক সময়ের আলো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদন প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় আসামিরা সাংবাদিক সাব্বিরের ওপর ক্ষিপ্ত ছিল।

এজহারে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাব্বির তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি হলের মূল ফটকের সামনে বটতলায় পৌছানো মাত্রই আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে তার পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামি রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশে সাব্বিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। সেইসঙ্গে আসামি সাইফুল হকিস্টিক দিয়ে পিঠের ডানপাশে সজোরে আঘাত করে তাকে জখম করে। এছাড়া অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে ভুক্তভোগীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে সাংবাদিক সাব্বিরের হাতে, পায়ে, বুকে, পিঠে, কানে, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক নেতারা। এ সময় তারা এই হামলার ঘটনায় জড়িতের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

এর আগে, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সাব্বির আহমেদের ওপর রড, লাঠিসোঁটা দিয়ে হামলা করে সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাব্বির আহমেদ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে সাংবাদিক সাব্বির আহমদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম- বাংলাদেশ (ইউডিজেএফবি)। তিনি নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্য। এছাড়া রোববার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গনে হামলার ঘটনায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক সমিতি মানববন্ধন করেছে।

আরও পড়ুন:
সাংবাদিক সাব্বিরের ওপর হামলায় ইউডিজেএফবি’র নিন্দা
সাংবাদিকের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত তিতুমীর কলেজ ছাত্রলীগ

সারাবাংলা/ইআ

তিতুমীর কলেজ তিতুমীর কলেজ ছাত্রলীগ বনানী থানা মামলা দায়ের সাংবাদিকের ওপর হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর