Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নওগাঁয় বিএসএফের গুলিতে যুবক নিহত
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিএসএফের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ১৫:১০

নওগাঁ: জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে হাঁপানীয়া বিওপির এলাকা মেইন পিলারের (২৩১/১০এস) কাছে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়ার সিদ্দিক দালালের ছেলে।

জানা যায়, মঙ্গলবার ভোরে নওগাঁ ১৬ বিজিবির অধীনে হাঁপানীয়া বিওপি ক্যাম্প এলাকা দিয়ে আল-আমিনসহ কয়েকজন গরু আনতে চোরাই পথে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফরা টহল দিচ্ছিল। তাদের দেখে অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন পারেনি। এ সময় বিএসএফ টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান আল-আমিন।

সংবাদমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান। তিনি জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ইতোমধ্যে আমরা পতাকা বৈঠকের আহ্বান করেছি।

সারাবাংলা/এনএস

টপ নিউজ নওগাঁ বিএসএফ ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর