Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
Thursday 13 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ২০:১৮

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় জাল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

জাল তৈরি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (২৮ মার্চ) মোংলা পোর্ট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকনসহ সাতজনের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেন উপজেলা সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে। তবে এ মামলায় তিনজন গ্রেফতার হলেও বাকিরা পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, ‘মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার হরসিদ রায়ের পুত্র তারাপদ রায় ও দুর্গাপদ রায়কে মালিক বানিয়ে এই দুইজনের নামে পৌর মহিলা কাউন্সিলর শিউলী আকন, প্রদীপ মণ্ডল ও মাহবুব মাস্টারসহ কয়েকজন মিলে পাঁচ একর ৫৬ শতক জমির জাল দলিল তৈরি করে।’

গত ২৮মার্চ বৃহস্পতিবার দুপুর সড়ে ১১টার দিকে সেই জমি কবলা দলিল মুলে বিক্রিয় করতে সাব রেজিস্ট্রি অফিসে যায় প্রতারক চক্রটি। সরকারি এক নম্বর বইয়ের ক্রমিক নং-১৮৭, দলিল নং-১৮৫, খাজনা পরিশোধের রশিদ ও সই মহরকৃত জাল কাগজের ফটোকপি মোংলা রেজিস্ট্রি অফিসে জমা দেয় চক্রের সদস্যরা।

সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি কাগজপত্র যাচাইকালে তা রেজিস্ট্রি অফিসে জাল ও ভুয়া প্রমাণিত হয়। এরপর প্রতারক চক্রের তারাপদ রায়, দুর্গাপদ রায় ও প্রদীপ মণ্ডলকে আটক রাখেন সাব রেজিস্ট্রার।

এ সময় পৌর নারী কাউন্সিলর বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জাল কাগজপত্র তৈরি ও ভুয়া দলিলে জমি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে মোংলা সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে বাদী হয়ে মামলা করেন। আটক তিন জনসহ মোংলা পোর্ট পৌরসভার (সংরক্ষিত ৭, ৮ , ৯) মহিলা কাউন্সিলর শিউলী আকন, দালাল মাহবুবুর রহমান শেখ, ইলিয়াস মৃধা ও দিপা তরফদারসহ সাতজনের নামে মামলাটি করা হয়।

বিজ্ঞাপন

আটক তিনজনকে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।

সারাবাংলা/একে

জমি বিক্রি জাল দলিল টপ নিউজ সাব রেজিস্ট্রার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর