Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ১০:৩৯

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি একটি কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।

রোববার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। তখন দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ওই বৃদ্ধের বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর জুরাইনে একটি কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। মরদহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ ধানমন্ডি নিরাপত্তাকর্মী নিহত প্রাইভেটকারের ধাক্কা ল্যাবএইড হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর