Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এক বছরের মধ্যে ৮০০ কোচ-ইঞ্জিন সংগ্রহ করতে চায় সরকার
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছরের মধ্যে ৮০০ কোচ-ইঞ্জিন সংগ্রহ করতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৫:৫০

ঢাকা: আগামী এক বছরের মধ্যে ৮০০টি কোচ ও লোকমোটিভ রেলওয়ে বহরে যুক্ত করতে চায় সরকার। যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, আমরা এরইমধ্যে ২০০টি বগি আমদানির অনুমতি পেয়েছি।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। লোকোমোটি আমদানির ব্যবস্থা নিয়েছি। আমরা ২০০ বগি আমদানির জন্য অনুমোদন পেয়েছি। আমরা আশা করি এক বছরের মধ্যে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করে ট্রেনে যাত্রী পরিবহনের ক্ষমতা এবং মালামাল পরিবহনের সক্ষমতা বাড়াতে পারব।

দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো সংস্থাই চায় না সেই সংস্থার মধ্যে দুর্নীতি থাকুক। আমরাও চাই না দুর্নীতি রেলের মধ্যে থাকুক। অনেক নামি দামি জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে। তারপরও আমরা চেষ্টা করছি যেন আমাদের রেলে কোনো ধরনের এমন কিছু না থাকে। আমরা চেষ্টা করব সব রকম দুর্নীতি বন্ধ করতে।

রেলপথ মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন এবার যাত্রীরা যেন ঈদে নিরাপদে বাড়িতে গিয়ে ঈদ করতে পারে সেজন্য আমাদের রেলপথ মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি নিয়েছে। এখানে আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করেছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। যারা আসন পাবেন না তারা যেন অন্তত দাঁড়িয়ে যেতে পারেন, সেজন্য আলাদা টিকেটের ব্যবস্থা করা হয়েছে। ঈদে যত লোক বাড়িতে যাবে, তাদের সবাইকে তো আমাদের পক্ষে পাঠানো সম্ভব নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবার ঈদে কালোবাজারি যেন টিকিট নিতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এসব ব্যবস্থা কিন্তু যাত্রীদের কল্যাণের জন্য। নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, র‍্যাব, পুলিশসহ সরকারি আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখি নাই। সাধ্যমত আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর