Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বেইলি রোডে আগুনের ঘটনায় গ্রেফতার আরও ৩
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে আগুনের ঘটনায় গ্রেফতার আরও ৩

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ১৪:৫৮

ঢাকা: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতাররা হলেন- জেস্টি রেস্টুরেন্টের মালিক মোহর আলী ওরফে পলাশ, ফুকো রেস্টুরেন্টের মালিক আবদুল্লাহ আল মতিন ও ভবনের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো দক্ষিণ) মো. আনিচুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বেইলি রোড ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৮টি শিশু।

ভবনের নিচতলার খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

আগুনের ঘটনায় জড়িত অভিযোগে প্রথমে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- চুমুক নামের একটি খাবার দোকানের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাই নামের আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান।

সারাবাংলা/ইউজে/আইই

গ্রিন কোজি কটেজ টপ নিউজ বেইলি রোড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর