Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার’
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ১৫:০৬

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সেখানে যৌথ অভিযান চলছে। অচিরেই পরিস্থিতি শান্ত হবে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে নেই। শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে এটা মনে করার কোনো কারণ নেই।

মেট্রোরেলের ভাড়া বৃদ্ধির সংবাদে উষ্মা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, হঠাৎ করে মেট্রো রেলের ভাড়ায় ১৫% ভ্যাট জুলাই থেকে বাড়বে, এই ঘোষণা কে দিলো এ সম্পর্কে আমরা কিছু জানি না। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব।

তিনি বলেন, গণপরিবহন একটা বিশেষ সেবাধর্মী মেট্রোরেল। মানুষ এর সুবিধা পাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের কোনো ধরনের সিদ্ধান্ত হওযার আগেই হুট করে কারা এ ধরনের খবর দিলেন আমি জানি না।

সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিভাবে হরিলুট চলছে? কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মায়াকান্না করে তাদের ৮০ ভাগ নেতাকর্মী জেলে। দয়া করে তালিকাটা প্রকাশ করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে বাংলাদেশে কিছু কিছু দল নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। তারা বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না, তারা তা ঠেকাতে পারেনি। নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছে পাঁচদিনের সরকার টিকবে না। ৭ জানুয়ারি থেকে তিন মাস হয়ে গেল। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। গণতন্ত্র তারা ধ্বংস করেছে। আর গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আজকে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর সহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

সারাবাংলা/এনআর/এনইউ

ওবায়দুল কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর