Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
৩ দশক পর যশোরে ফিরছে বৈশাখী মেলা, আয়োজন ১০ দিনব্যাপী
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দশক পর যশোরে ফিরছে বৈশাখী মেলা, আয়োজন ১০ দিনব্যাপী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ০০:১৪

যশোর: আগামী ৩০ চৈত্র বর্ণাঢ্য আয়োজনে যশোর টাউন হল ময়দানে বৈশাখী মেলার উদ্বোধন হবে। ফলে প্রায় তিন দশক পর যশোরে ফিরছে বৈশাখী মেলা। দশ দিনব্যাপী মেলায় গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে টাউন হল ময়দানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা ১৪৩১ এর সদস্য সচিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সানোয়ার আলম খান দুলু বলেন, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর ইনস্টিটিউট যৌথভাবে জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলা ১৪৩১ আয়োজন করেছে। মেলার উদ্বোধন হবে ৩০ চৈত্র ১৪৩০ এবং শেষ হবে ৯ বৈশাখ ১৪৩১। সমগ্র আয়োজনে যশোরসহ জেলা ও উপজেলার মোট ১৩০টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। বাংলা সংস্কৃতি পরিচয়বাহী কবিগান, পটগান, গম্ভীরা, জারিগান, সঙ যাত্রা, লাঠিখেলা, সাপ খেলাসহ গ্রাম বাংলার লোকজ আঙ্গীক ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।’

তিনি জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রতিদিন বিকেল থেকে সব সংগঠনের শিশুদের নিয়ে শিশুতোষ আয়োজন থাকবে। আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে এটি বিশেষ উদ্যোগ। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা থেকে সাংস্কৃতিককর্মীরা অনুষ্ঠান উপস্থাপন করবেন।

উৎসব কেন্দ্র করে স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসানকে আহ্বায়ক ও সানোয়ার আলম খান দুলুকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটি ছাড়াও কয়েকটি উপকমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, তাদের জানা মতে, সর্বশেষ ১৪০১ বঙ্গাব্দে যশোরে সর্বশেষ বৈশাখী মেলা হয়েছে। এরপর এমন আয়োজন এই জেলায় আর হয়নি। সেই হিসেবে তিন দশক পর বৈশাখী মেলা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান জানান, টাউন হল ময়দানের এই বৈশাখী মেলায় ৬০টি স্টল থাকবে। স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। যশোরের বরেণ্য ব্যক্তিদের নামে ‘প্যাভেলিয়ন’ থাকবে এবং জেলার প্রয়াত সংস্কৃতিজনদেরও মেলায় নানা আঙ্গিকে সম্মান জানানো হবে। মেলা সফল করতে যশোরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উদযাপন কমিটির সদস্য জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সংগঠনের নেতা সাজ্জাদুর রহমান খান বিপ্লব, তরিকুল ইসলাম তারু, পান্না লাল দে, আজাহার হোসেন স্বপন, শাহরিয়ার বাবু প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

বৈশাখী উৎসব যশোর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর