Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
পাহাড়ে যৌথ বাহিনীর হাতে আটক ৫৬ জন কারাগারে
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে যৌথ বাহিনীর হাতে আটক ৫৬ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ২১:৫০

বান্দরবান: বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে আটক ৫৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৩৮ জন পুরুষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় আটকদের আদালতে হাজির করা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, যৌথ বাহিনীর অভিযানে ভয় ও আতঙ্কে রুমা ও থানচির অধিকাংশ বম গ্রাম জনশূন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী রাত সাড়ে ৯টার দিকে এসে রুমা উপজেলার ইউএনও অফিসসংলগ্ন মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকের টাকাসহ ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকেও অপহরণ করে।

পরের দিন বুধবার (৩ এপ্রিল) থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়। রুমার ঘটনার পর যৌথ অভিযান চালিয়ে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র‌্যাব ও সেনাবাহিনী।

এর পর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় ৮টি মামলা দায়ের করে পুলিশ।

ঘটনার পরপরই জড়িতদের ধরতে এবং সন্ত্রাসীদের নির্মূলে ৬ এপ্রিল যৌথ বাহিনী সাড়াঁশি অভিযান শুরু করে। দুই দিনের অভিযানে ১৮ নারীসহ ৫৬ জনকে আটক করে যৌথ বাহিনী। বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ বান্দরবান যৌথ অভিযান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর