Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নওগাঁয় বাংলা মদ পানে ৩ বন্ধুর মৃত্যু
Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাংলা মদ পানে ৩ বন্ধুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ২১:৩৩

নওগাঁ: জেলার মান্দায় বাংলা মদ পানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাকুরিয়া গ্ৰামে এই ঘটনা ঘটে।

মদ খেয়ে মৃত্যুর শিকার তিন জন হলেন- উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্ৰামের আলী নেকবর আলীর ছেলে নিশাত (১৭), ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্ৰামের আক্কাসের ছেলে শারিকুল ইসলাম পিন্টু (১৮) এবং একই গ্ৰামের আব্দুর রশিদের ছেলে আশিক (১৮)। তারা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘বিকেলে পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করেন। এর কিছুক্ষণ পর তিন জনই অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ঘটনাস্থলে আশিক মারা যান। এরপর নিশাত ও শারিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত তাদেরও মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নওগাঁ পান বাংলা মদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর