Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
৮ বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৭:৪৩

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে কখনো মৃদু কখনো মাঝারি তাপপ্রবাহে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, রাজধানী ঢাকাসহ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও আবহাওয়া অধিদফতর বলছে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দু’দিন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বুধবার (১৭ এপ্রিল) বিরাজমান তাপপ্রবাহ দেশের কোথাও কোথাও কমতে পারে। উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা জানিয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/জেআর/পিটিএম

আবহাওয়া টপ নিউজ তাপমাত্রা সর্বোচ্চ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর