Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
দেশে এখন সবুজ কারখানার সংখ্যা ২১৫টি
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে এখন সবুজ কারখানার সংখ্যা ২১৫টি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ২০:৩৯

ঢাকা: আরও একটি পোশাক কারখানা সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ফলে দেশে এখন সবুজ কারখানার সংখ্যা ২১৫টি। নতুন করে যুক্ত হওয়া সবুজ কারখানাটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরের ফ্যাশন মেকারস লিমিটেড।

বুধবার (১৭ এপ্রিল) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। গেল বছর ২০০টি সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এরমধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে।

ইউএসজিবিসির তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২১৫টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৮১টি, গোল্ড ১২০টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি।

এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ পোশাক কারখানার মধ্যে বাংলাদেশরই ৫৫ টি। সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/এমও

গ্রিন ফ্যাক্টরি সবুজ কারখানা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর