Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
এনডিসি কোর্সের প্রতিনিধি দলের এফবিসিসিআই পরিদর্শন
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনডিসি কোর্সের প্রতিনিধি দলের এফবিসিসিআই পরিদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ০১:১৩

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স ২০২৪-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কোর্স কারিকুলামের অংশ হিসেবে এফবিসিসিআই পরিদর্শনে আসেন এই দলের সদস্যরা।

বুধবার (১৭ এপ্রিল) সকালে এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস এবং প্রতিবেশী দেশ ভারতসহ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, চীন, কাতার, ওমান, কুয়েত, কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, জাম্বিয়া, সৌদি আরব, জর্দান, মালি প্রভৃতি দেশের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে আসেন।

বিজ্ঞাপন

এ সময় এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের প্রধান এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আমিন হেলালী।

পরে এফবিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের চলমান কার্যক্রম ও কর্মপরিকল্পনার ওপর আলোকপাত করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি নতুন যাত্রাপথে পদার্পণ করবে। সম্ভাবনার পাশাপাশি সেখানে থাকবে বহু চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের অর্থনীতিকে বহুমুখীকরণ, রফতানি বৈচিত্র্যকরণ ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে এনিডিসি কোর্স ২০২৪-এর চৌকস সদস্যরা তাদের শক্তি ও বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে বলে আশাবাদ জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি। কোর্সে অংশ নেওয়া বিদেশি সদস্যদের নিজ নিজ দেশের জনগণ ও সরকারের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এনডিসি প্রতিনিধি দলের প্রধান এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এফবিসিসিআই কার্যক্রম ও উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। এফবিসিসিআই কার্যালয় পরিদর্শন, সংগঠনটির কার্যক্রম, কর্মকৌশল এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তরিত ধারণা এনডিসি প্রশিক্ষণার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. মুনির হোসেন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের মধ্যে এ ধরনের যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। এফবিসিসিআই নেতা ও এনডিসি কোর্সের সদস্যদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, হাজী হাফেজ মো. হারুন-অর-রশিদ, মো. ইসহাকুল হোসেন সুইট, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইয়ের সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোহাম্মদ শহিদ উল্লাহ।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এনডিসি এফবিসিসিআই ন্যাশনাল ডিফেন্স কলেজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর