Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
আগুনের ঘটনায় শিশু হাসপাতালে সেবা বন্ধ, তদন্ত কমিটি গঠন
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনের ঘটনায় শিশু হাসপাতালে সেবা বন্ধ, তদন্ত কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ২০:১২

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের (ঢাকা শিশু হাসপাতাল) ৫ম তলার কার্ডিয়াক আইসিইউতে লাগা আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শিশু হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম বলেন, ‘আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির পাঁচ সদস্যের মধ্যে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে একজন মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়ার্ড মাস্টার, একজন নার্স ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছেন। তারা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন।’

তিনি বলেন, ‘এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা চালু করা। আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ডিপিডিসি ও ফায়ার সার্ভিস চেক করে যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা নিচতলার সেবা থেকেই চালু করতে চাই। এভাবে ধীরে ধীরে আমরা সকল ফ্লোরের সেবা চালু করতে চাই। সেবা শুরু করার কাজ শুরু হয়ে গেছে। তবে তদন্ত কমিটির সিদ্ধান্ত ছাড়া কিছু এখন বলতে পারছি না।’

গত মঙ্গলবারও শিশু হাসপাতালে আগুন লেগেছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘কয়েকদিন আগের পাঁচ নম্বর ওয়ার্ডে আগুনের বিষয়টি বড় কিছু না। খাবার গরম করার চুলায় রোগীর স্বজনের কাপড়ে আগুন লেগেছিলো। যা নার্সসহ স্টাফদের চেষ্টায় সঙ্গে সঙ্গে নেভানো হয়। আজকের যে আগুন সেটির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

আগুন যেন না লাগে, হাসপাতালের প্রস্তুতি ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে হাসপাতালের পরিচালক বলেন, ‘হাসপাতালে দুই শতাধিক এসি রয়েছে। শীত শেষে গরম আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এসি সার্ভিসিং করা হয়। সেদিনের আগুনের পরেই আমাদের নার্সরা ফায়ার এক্সট্রিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলেছে। আজকের আগুনে ধোয়া বেশি হওয়ার কারণে সেখানে কেউ যেতে পারেনি। যার কারণে ফায়ার এক্সট্রিংগুইশার ব্যবহার করতে পারিনি। ফায়ার সার্ভিসকে জানাতে হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় কোনও হতাহত হয়নি। সবাই নিরাপদে আছে।’

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া বর্তমানে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। তবে জরুরি ভিত্তিতে ১০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসাসেবা চলছে।

আরও পড়ুন:
শিশু হাসপাতালে আগুন: আইসিইউ থেকে রোগী সরিয়ে নেওয়া হয়েছে

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ তদন্ত কমিটি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শিশু হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর