Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
জিয়াউর রহমান সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক: রিজভী
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমান সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১৬:০০

ঢাকা: মহান মে দিবসের প্রাক্কালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক হিসেবে আখ্যায়িত করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আখ্যা দেন।

রিজভী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম প্রতিষ্ঠিত দল আগামীকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে।’

তিন বলেন, ‘বিবিএস-এর হিসেব অনুযায়ী ১২ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যায় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর। এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানিসহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে।’

রিজভী বলেন, ‘২৮ অক্টবর আন্দলোনের সময় কারাবন্দি শ্রমিকদল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনাচিকিৎসায় হত্যা, মজুরি বৃদ্ধির আন্দোলনে আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও মো. ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন আজ ওষ্ঠাগত। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এর নেতিবাচক প্রভাব কেবল সাধারণ জনগণের ওপরই নয়, উৎপাদন খাত তথা শিল্প কল-কারখানাগুলোতেও পড়েছে। ফলে বন্ধ হচ্ছে কল-কারখানা। সরকারি খাতের পাটকল ও চিনিকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। মানবেতর পরিস্থিতিতে শ্রমিকদের পরিবার।’

রিজভী বলেন, ‘টাকার অভাবে তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হচ্ছে। অন্যদিকে সরকারি দফতরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউট সোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে। তৈরি হচ্ছে লাখ লাখ শিক্ষিত লাখ লাখ বেকার। অন্যদিকে বৈদেশিক মুদ্র অর্জনকারী সোনালী আশঁ খ্যাত পাটের উৎপাদন ও বিপণন বন্ধ, বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার অন্যতম উপাদান দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে ক্যামিকেলযুক্ত বিদেশি চিনির ওপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। দেশ হারাচ্ছে শ্রমজিবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা।’

তিনি বলেন, ‘অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, নিরাপদ কর্মক্ষেত্রসহ অন্যান্যদের ন্যায় শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণি তাদের অধিকার প্রতিষ্ঠার প্লাটফর্ম হিসাবে শ্রমিকদল কর্তৃক আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশ ও র‌্যালিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নিবেন বলে আমরা আশা করছি।’

রিজভী জানান, ‘ইতোমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ১২ দফা দাবি সম্বলিত লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন করা হয়েছে। শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত পাঁচটি উপকমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা করে শ্রমিক দলের সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হবেন এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

জিয়াউর রহমান টপ নিউজ বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর