Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চাই: রফিক উল্লাহ
Tuesday 11 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চাই: রফিক উল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১৯:৩৬

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এস এম রফিক উল্লাহ।

তিনি অনলাইন গণমাধ্যম সারাবাংলা ডটনেটের ব্যবস্থাপনা সম্পাদকও। প্যানেল ‘স্মার্ট টিম’-এর হয়ে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে এই প্যানেলে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রার্থী।

বিজ্ঞাপন

বেসিস নির্বাচন নিয়ে আলাপে রফিক উল্লাহ জানান, নির্বাচিত হলে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্যের বিপণন, মেন্টরশিপ তৈরি ও আইসিটি খাতে দেশীয় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান গড়তে রাখতে চান মুখ্য ভূমিকা। স্মার্ট ব্রান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যও রয়েছে তার।

এ এস এম রফিক উল্লাহ বলেন, ২০১৭ সালের শেষের দিকে কথা। তখন বেসিসে খুবই সক্রিয়ভাবে কাজ শুরু করি। ওই সময় একটা কথা প্রায়ই শুনতাম, আমাদের দেশে ভালো কাজ হয় না। আমাদের প্রোগ্রামাররা ভালো নন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন। গ্রামীণফোনে কাজ করার সময় বিদেশি অনেক ভেন্ডরকে বাদ দিয়ে আমরা লোকাল অনেক সলিউশন প্রোভাইডারদের সঙ্গে কাজ করেছি। কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীর প্রথম সারির কোম্পানিকেও হারিয়ে দিয়ে আমাদের দেশের কোম্পানি কাজ পেয়েছে ও ভালো ডেলিভারি করেছে।

পরে আমরা নিজেরাই তো কনটেন্ট ম্যাটারসে র্যাবিটহোল তৈরি করেছি, যা সারা পৃথিবীতে মানুষের জন্য লাইভ খেলা ব্রডকাস্ট করে আসছে মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে। তাহলে এই যে ‘আমাদের দেশে হয় না’ বা ‘করতে পারছে না’— এই পারসেপশান পালটানো একটা মোর অব আ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এক্সারসাইজ। মার্কেটিং করে মানুষের মনোভাব পালটানো যায়। ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের দেশে যারা ডিজিটাল মার্কেটিং করেন, তারাও আসলে অনেক ক্ষেত্রেই ডিজিটালের মাধ্যমে ট্র্যাডিশনাল পেশাক বা ফ্যাশন আইটেম বা বিউটি আইটেম বিক্রি করেন। ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস বিক্রি বা টেকনলোজি প্রোডাক্ট ব্র্যান্ডিং ও মার্কেটিং করার ব্যাপারটি একটু ভিন্ন। কাজেই অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, আমি ব্র্যান্ড মার্কেটিয়ার হিসেবে হয়তো একটু অন্যভাবে ভাবতে পারি। আর আমার কাজের পরিধি এখন পর্যন্ত জীবনে টেকনোলজি ব্র্যান্ড ও মার্কেটিং নিয়েই সীমাবদ্ধ নয়। আরও বড় ও বিস্তৃত পরিসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি, ব্র্যান্ডিং কাজটি আমি ভালো পারি এবং বেসিস মেম্বারদের মধ্যে অল্প কয়েকজন ব্র্যান্ড সাবজেক্ট ম্যাটারদের আমি একজন।

নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে রফিক উল্লাহ বলেন, ‘বেসিস সদস্যদের জন্য কিছু করার আত্মবিশ্বাস, খাতটির উন্নয়ন ও দেশের জন্য কাজ করার আগ্রহ থেকেই নির্বাচন করছি। ব্যক্তিগত অভিজ্ঞতা ও কাজ করার সুযোগ পেলে আইসিটি খাতের জন্য কিছু করতে চাই।’

রফিক উল্লাহ বলেন, ‘বেসিসকে মিডিয়ার টপে থাকতে হবে। বেসিসকে সবসময় প্রাসঙ্গিক থাকতে হবে। এই কাজটির জন্য ইন্ডাস্ট্রির মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা ও প্রিসিশান মার্কেটিং ছাড়া কোনো উপায়ই নেই। আমার মনে হয়, এই একটি জায়গা বেসিসকে বদলে দিতে পারে। অন্যদের সবার কাজকে সহজ করে দিতে পারে। আমি অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগিয়ে বেসিসকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’

এ এস এম রফিক উল্লাহর হাতে গড়া প্রতিষ্ঠান র্যাবিটহোল একাধিবার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। দুবার এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সে (অ্যাপিকটা) অংশও নিয়েছে। সবশেষ ২০২৩ সালে একমাত্র দেশীয় কোম্পানি হিসেবে র্যাবিটহোল অ্যাপিকটাতে স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

বেসিসের প্রথম সদস্য হিসেবে র্যাবিটহোল গ্লোবাল মার্কেটিং ফোরামের সিএমও অ্যাওয়ার্ড অর্জন করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল অ্যাড প্লেসমেন্ট সফটওয়্যার তৈরি ও ২০১৯ সালের বিশ্বকাপে সেই অ্যাড সার্ভার থেকে ৪০ হাজার ঘণ্টা লাইভ স্ট্রিমে অ্যাড সার্ভ করার অনন্য রেকর্ড অর্জন করে র্যাবিটহোল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ডিজিটাল ক্যাম্পেইনের পার্টনার হিসেবে গিনেজ বুকেও নাম উঠিয়েছে কনটেন্ট ম্যাটার্স।

এ এস এম রফিক উল্লাহর কর্মজীবন শুরু ভোরের কাগজে জুনিয়র সাব-এডিটর হিসেবে। পরে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনে যোগ দেন। টেলিকম খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোনে কাজ করেছেন দীর্ঘ ১০ বছর। এরপর তার যাত্রা শুরু হয় দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রিতে। গ্রামীণফোন থেকে বের হয়ে শুরু করেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেড। এর অঙ্গপ্রতিষ্ঠানই র্যাবিটহোল, যা ক্রিকেট ও ফুটবলের লাইভ স্ট্রিমিং দেখানোয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

রফিক উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রবস্থা থেকেই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আইবিএ অ্যালামনাই ক্লাব, ওল্ড ল্যাবরেটরিয়ান অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা), ডুফা ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম ও ডিবেটিং সোসাইটির মতো অনেক সংগঠনে যুক্ত তিনি। বেসিসেও তার সম্পৃক্ততা প্রায় এক দশক ধরে।

এ এস এম রফিক উল্লাহ বলেন, দেশের আইসিটি কোম্পানিগুলো অনেক ভালো ভালো কাজ করছে। আমাদের আইসিটি ইন্ড্রাস্ট্রির সক্ষমতা রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানকেও টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে আমাদের। দেশের আইসিটি খাতে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরি হয়েছে। দেশের আরও বেশি ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরিতে আইসিটি খাতের উদ্যোক্তাদের সঙ্গে নলেজ শেয়ারিংয়ের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে দেশে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে চাই।

বেসিস নির্বাচনে জিততে পারলে বেশকিছু কাজকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে চান রফিক উল্লাহ। তিনি বলেন, দেশের আইসিটি খাতের রফতানি আয়ের ডাটা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে আমরা সেই বিভ্রান্ত দূর করার উদ্যোগ নেব। কর অব্যাহতি বহাল রাখতে আইসিটি খাতের সব উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে আরও সোচ্চার হওয়ার উদ্যোগ নেব। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই খাতের প্রাণের দাবিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব।

ব্র্যান্ডিং নিয়ে আরও পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের আইসিটি খাতকে মিডয়াতে আরও বেশি সম্পৃক্ত করতে নানামুখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আইসিটি ইন্ড্রাস্ট্রির নানামুখী ব্রান্ডিং করব। খাতটির সক্ষমতা সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম কাজে লাগিয়ে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যন্ডিং করতে চাই। সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় পৌঁছানোই আমার লক্ষ্য।

সারাবাংলা/ইএইচটি/টিআর

কনটেন্ট ম্যাটারস টপ নিউজ টিম স্মার্ট তথ্যপ্রযুক্তি খাত বেসিস নির্বাচন রফিক উল্লাহ রোমেল র‌্যাবিটহোল স্মার্ট বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর