Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
জোড়া গোলে আল নাসরকে কিংস কাপের ফাইনালে তুললেন রোনালদো
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া গোলে আল নাসরকে কিংস কাপের ফাইনালে তুললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২ মে ২০২৪ ০৩:১৯

শেষবার চার বছর আগে কিংস কাপের ফাইনালে খেলেছিল আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ফাইনালে ওঠার খরা কাটাল আল নাসর। কিংস কাপের সেমিফাইনালে বুধবার রাতে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর দল। দুই অর্ধে তার দুই গোলের মাঝে জালের দেখা পেলেন সাদিও মানেও। আর তাতেই আল খালিজের বিপক্ষে দারুণ জয় রোনালদোদের।

মৌসুমে প্রথম শিরোপার লক্ষ্যে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোরা। শেষ চারের প্রথম ম্যাচে মঙ্গলবার আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

বিজ্ঞাপন

ম্যাচের ১৭তম মিনিতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক। তবে বল চলে যায় আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

রোনালদোর দারুণ গোলে লিড নেওয়ার পর পেনাল্টি স্পট থেকে ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।

এরপর দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি। সহজ জয়ের পথে এগিয়ে যায় তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।

শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমায় আল খালিজের। তাতেই শেষ পর্যন্ত আল নাসর জয় পায় ৩-১ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

কিংস কাপে শেষবার ১৯৮৯/৯০ মৌসুমে শিরোপা জিতেছিল আল নাসর। এরপর ২০১৯/২০ মৌসুমে ফাইনাল খেললেও সেবার হেরেছিল আল হিলালের কাছে। এবার ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। তাই তো ফাইনালে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে রোনালদোবাহিনীর।

সারাবাংলা/এসএস

আল-নাসর কিংস কাপ ক্রিস্টিয়ানো রোনালদো টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর