Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
আদালতে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও সাবেক পর্ন তারকা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও সাবেক পর্ন তারকা

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৪ ১৪:৪৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলসের কথিত যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচার চলছে। বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে শুনানি চলছে নিউইয়র্কের আদালতে। এই মামলায় মঙ্গলবার (৭ মে) ড্যানিয়েলস ও ট্রাম্প প্রথমবার আদালতে মুখোমুখি হন। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর বিবিসি।

আদালতে ট্রাম্পের মুখোমুখি হলেও একবারের জন্য সাবেক প্রেসিডেন্টের দিকে তাকাতে দেখা যায়নি ড্যানিয়েলসকে। আদালতের কাঠগড়ায় যতক্ষণ ছিলেন, ততক্ষণ যৌন কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প ব্যবসায়ী হিসেবে ৩৪টি জালিয়াতি মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে এই যৌন কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। এ বিষয়ে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবী। এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ড্যানিয়েলস। একইসঙ্গে ট্রাম্পের সঙ্গে যৌন মিলনের কথাও অস্বীকার করেছেন তিনি। যদিও তিনি দাবি করেন, মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন।

আদালতে উপস্থিত হওয়ার পর ড্যানিয়েলসকে অনেকটা নার্ভাস দেখায়। তিনি দ্রুত গতিতে কথা বলছিলেন। তখন আদালত তাকে ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় কথা বলতে বলেন। এ সময় প্রসিকিউটরা কিছু প্রশ্ন করছিলেন, যাতে কিছুটা বিব্রত হন ড্যানিয়েলস। তখন বিচারক প্রসিকিউশনকে সর্তক করেছিলেন।

ড্যানিয়েলস আদালতে ২০০৬ সালের সেই ঘটনার বর্ণনা করে বলেন, ট্রাম্পের সঙ্গে একটি ডিনারের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ পেয়েছিলেন তিনি। প্রথমে এই ডিনারে যোগ দিতে চাননি। কিন্তু ট্রাম্পের এক সহযোগী তাকে যাওয়ার জন্য উৎসাহিত করছিলেন।

বিজ্ঞাপন

এরপর ড্যানিয়েলস ট্রাম্পের স্যুটে ডিনারের সে দিনের বর্ণনা দেন। তিনি বলেন, সিল্কের একটি পায়জামা পরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। এরপর তিনি বাথরুমে যান। বাথরুম থেকে বেরিয়ে দেখেন ট্রাম্প শুধুমাত্র একটি বক্সার শর্টস ও একটি টি শার্ট গায়ে বিছানায় শুয়ে আছেন। পরে সেখানে ঘটে যাওয়া সেই যৌন মিলনের বর্ণনা দেন আদালতে।

এদিকে ট্রাম্পের আইনজীবীরা ড্যানিয়েলসকে জেরা করার আগে প্রসিকিউটররা একাধিকবার আপত্তি তোলেন। তারা তখন বলেন ড্যানিয়েলসের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এটিকে একটি পক্ষপাতমূলক আচরণ বলেও বর্ণনা করেন তার আইনজীবীরা। এ সময় ড্যানিয়েলসকে কয়েকবার থামানোর চেষ্টা করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা।

তখন বিচারপতি মের্চান আদালতে বলেন, স্বাক্ষীকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন কাজ। তবে ঘটনা সংক্ষেপে বলার জন্য তিনি অনুরোধ জানান। ঘটনাগুলো বিশদভাবে বলা হচ্ছে, তা অপ্রয়োজনীয়।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর