Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৩
Saturday 08 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৬:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষার প্রক্সি দিতে আসা ৩ যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৮ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে কর্তৃপক্ষ। গ্রেফতার তিনজন হলেন- জয়নাল আবেদিন চৌধুরী, মো. জাবেদ ও রনি দাশ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘৩ মে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষা চলছে। পরীক্ষায় প্রক্সি দিতে আসা তিনজনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আমি এখন পরীক্ষা হলে আছি।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সারাবাংলাকে বলেন, ‘সিভিল সার্জন কার্যালয় থেকে আমাকে কল দেওয়া হয়েছিল। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের নিয়ে আসা হলে বিস্তারিত বলতে পারব।’

এর আগে ৩ মে (শুক্রবার) একই পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েন আবদুর রউফ মিয়া নামে এক যুবক। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/আইসি/এমও

নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর