Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
১৩৩৭ প্রকল্প নিয়ে নতুন এডিপি এনইসিতে উঠছে বৃহস্পতিবার
Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩৩৭ প্রকল্প নিয়ে নতুন এডিপি এনইসিতে উঠছে বৃহস্পতিবার

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৪ ২২:০০

ঢাকা: নতুন অর্থবছর তথা ২০২৪-২৫ অর্থবছরের জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত হয়েছে। এক হাজার ৩৩৭টি প্রকল্প নিয়ে প্রস্তাবিত মোট এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৫ হাজার কোটি টাকা। বিদেশি ঋণ থেকে ব্যয়ের লক্ষ্য এক লাখ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন এডিপির আকার চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় দুই হাজার কোটি টাকা বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেশি। তবে সংশোধিত এডিপি তথা আরএডিপির তুলনায় ২০ হাজার কোটি টাকা বা ৮ দশমিক ১৬ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

নতুন এডিপিতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহণ ও যোগাযোগ খাতে। এই খাতে বরাদ্দ রয়েছে ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৬ লাখ টাকা। তবে মন্ত্রণালয়ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ— ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা। অন্যদিকে সবচেয়ে কম বরাদ্দ পাওয়া খাত হলো প্রতিরক্ষা— ৭১০ কোটি টাকা।

নতুন এই এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) বৈঠকে উঠছে আগামীকাল বৃহস্পতিবার (১৬ মে)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ৩৩৭টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ১৪৯টি, কারিগরি সহায়তার প্রকল্প ৮৬টি, সমীক্ষা প্রকল্প রয়েছে ২৩টি। মোট প্রকল্পের মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকেই স্থানান্তর হবে এক হাজার ২৭৭টি প্রকল্প। বাকিগুলোর মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প মাত্র ৬০টি।

বিজ্ঞাপন

এ ছাড়া আগামী অর্থবছরের এডিপিতে নতুন কিন্তু অনুমোদনহীন প্রকল্প যুক্ত হচ্ছে এক হাজার ৮৯৪টি, বৈদেশিক অর্থায়নের সুবিধায় অনুমোদনহীন নতুন ২৫৭টি প্রকল্প এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প থাকবে ৮০টি।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত এডিপিতে সরকারি ও বৈদেশিক সহায়তা মিলে বরাদ্দ দেওয়া হচ্ছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। এর বাইরেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়ন আছে ১৩ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। সব মিলিয়ে ধরলে নতুন এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৭৮ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা।

বরাদ্দে এগিয়ে যেসব খাত

প্রস্তাবিত এডিপিতে পরিবহণ খাতে সর্বোচ্চ বরাদ্দের কথা আগেই বলা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। আর তৃতীয় সর্বোচ্চ ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ থাকছে শিক্ষা খাতে।

অন্যান্য খাতের মধ্যে গৃহায়ন ও কমিউনিটি সুবিধায় বরাদ্দ রয়েছে ২৪ হাজার ৮৬৮ কোটি তিন লাখ টাকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ ২০ হাজার ৬৮২ কোটি ৮৮ লাখ টাকা। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতে ১৭ হাজার ৯৮৬ কোটি ২১ লাখ ও কৃষি খাতে ১৩ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ থাকছে।

এ ছাড়া শিল্প ও অর্থনৈতিক সেবায় ছয় হাজার ৪৯২ কোটি ১৮ লাখ টাকা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে চার হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা, ধর্ম-সংস্কৃতি ও বিনোদন খাতে তিন হাজার ৪৯২ কোটি টাকা, সামাজিক সুরক্ষা খাতে তিন হাজার ৩০৪ কোটি টাকা, জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে তিন হাজার ৩০৮ কোটি টাকা এবং সাধারণ সরকারি সেবা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে দুই হাজার ১৩৩ কোটি টাকা।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগ

আগামী অর্থবছরের এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সর্বোচ্চ বরাদ্দ পাওয়ার কথা বলা হয়েছে আগেই। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকে— ৩২ হাজার ৪২ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৬ হাজার ১৩৫ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগ ১৩ হাজার ৭৪১ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয় ১৩ হাজার ৭২৫ কোটি টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ৮৮৬ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এডিপিতে।

এর বাইরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১১ হাজার ৩৮৭ কোটি টাকা, নৌ পরিবহণ মন্ত্রণালয় ১০ হাজার ৩৭৩ কোটি টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় আট হাজার ৬৮৭ কোটি টাকা বরাদ্দ পাবে নতুন এডিপিতে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের এনইসি বৈঠকের পর ব্রিফিং করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার ও পরিকল্পনা সচিব মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরাও এ সময় উপস্থিত থাকবেন।

সারাবাংলা/জেজে/টিআর

এডিপি পরিকল্পনা কমিশন পরিকল্পনা মন্ত্রণালয় পরিবহণ খাত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিদ্যুৎ খাত শিক্ষা খাত স্থানীয় সরকার মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর