Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন, ২২ বছর পর গ্রেফতার স্বামী
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন, ২২ বছর পর গ্রেফতার স্বামী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৪ ০৯:১৯

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক স্বামীকে ঘটনার ২২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। ২০০২ সালে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন তিনি। এ হত্যা মামলায় ২০০৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সামছুদ্দিন (৫৫) জেলার সদর উপজেলার মাইজছড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব-১১ সিপিসি-৩-এর কর্মকর্তারা জানান, আসামি সামছুদ্দিন ও তার পরিবারের সদস্য জয়নাল আবেদীন, মনোয়ারা বেগম ও বিলকিস বেগম মিলে সামছুদ্দিনের স্ত্রী আয়েশা খাতুনকে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে তারা শ্বাসরোধ করে আয়েশা খাতুনকে হত্যা করেন। এ ঘটনায় সুধারাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোখলেছুর রহমান বাদী হয়ে ২০০২ সালের ১৩ জুন সুধারাম থানায় মামলা করেন।

দীর্ঘ সাত বছরের বিচারিক কার্যক্রম শেষে ২০০৯ সালের ৩০ জুলাই ওই মামলায় আসামি সামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেন আদালত। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকেই আসামি সামছুদ্দিন গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, স্ত্রীকে হত্যার পর ২২ বছর ধরে পলাতক ছিলেন সামছুদ্দিন। তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ নোয়াখালী যাবজ্জীবন সাজা স্ত্রীকে হত্যা ২২ বছর পর গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর