Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাতক্ষীরার ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ০০:১৬

সাতক্ষীরা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সাতক্ষীরার তিন উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে তালা উপজেলায় ঘোষ সনদ কুমার, আশাশুনি উপজেলায় এ বি এম মোস্তাকিম ও দেবহাটা উপজেলায় আল ফেরদাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে নিজ নিজ উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়।

বিজ্ঞাপন

বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলায় এর আগে তিন মেয়াদে উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার কাপ-পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৮৪৭ ভোট নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বদ্বী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমান পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিন বারের উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি পুনরায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আল ফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাবিববুর রহমান সবুজ ও জি এম স্পর্শ।

সারাবাংলা/টিআর

আশাশুনি উপজেলা উপজেলা নির্বাচন তালা উপজেলা দেবহাটা উপজেলা ষষ্ঠ উপজেলা নির্বাচন সাতক্ষীরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর