Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৭০০ উইকেট ও ১৪ হাজার রানে সাকিবের অনন্য রেকর্ড
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭০০ উইকেট ও ১৪ হাজার রানে সাকিবের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪ ২২:২৯

অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বহু কীর্তি গড়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হলও আরেকটি অনন্য রেকর্ডের পালক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭০০ তম উইকেট পেয়েছেন সাকিব। আর এতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হলেন সাকিব।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই ছক্কা হজম করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে অবশ্য তুলে নিয়েছেন উইকেট। আন্দ্রিয়াস গাউসের উইকেট তুলে নিয়ে টি-২০তে নিজের ১৪৬তম উইকেট শিকার করেন সাকিব।

বিজ্ঞাপন

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ৭০০। টেস্টে তার উইকেট ২৩৭ টি, ওয়ানডেতে ৩১৭টি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেট পেলেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান আজকের ম্যাচের আগ পর্যন্ত ১৪ হাজার ৫১৫। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করা প্রথম ক্রিকেটার হয়ে অনন্য রেকর্ড গড়লেন সাকিব। এমনকি ৬০০ উইকেট ও ১২ হাজার রান করা প্রথম ক্রিকেটারও তিনিই।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ সাকিব

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর